ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুর পৌরসভার অনুন্নত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত

পিরোজপুর অফিস:    পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অনুন্নত ও সংস্কারপ্রয়োজনীয় সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান সোহেল।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় সড়কগুলোর বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। পৌরসভার দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা সড়কগুলোর উন্নয়ন, প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন এবং ভবিষ্যতে বরাদ্দ পাওয়া অর্থের যথাযথ ব্যবহারের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

এ সময় পৌর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার সচিব বনী আমিন, সহকারী প্রকৌশলী শামীম ইসলাম ও ওয়ালিউল্লাহসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
20 October 2026

অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচনা সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

পিরোজপুর পৌরসভার অনুন্নত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬