ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪,পরিচয় মিলেছে ৯জনের

মোস্তাফিজুর রহমান রতন,নাটোর:    নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।  নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই ৯ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪ জন।
এদিকে দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু আহুদিয়া (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার সামাদ (৭০), জুয়েল (৪০), জহুর উদ্দিন, শামলাল মোল্লা (৪৫), কাশেম (৩৫), জাহান উদ্দিন মোল্লা এবং দুর্ঘটনাকবলিত আরপি পরিবহনের বাসচালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা মো. সোহেল রানা।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

20 October 2026

চাটখিলে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪,পরিচয় মিলেছে ৯জনের

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬