ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সঞ্জীবের

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব কুমার চৌহান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় ‘ঝলক’ পূজা মণ্ডপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব মাস্টারপাড়া এলাকার শ্যামলাল চৌহানের ছেলে। পেশায় ইলেকট্রিক মেকানিক সঞ্জীবের পৌর শহরের কালিপুর মোড়ে একটি দোকান রয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পূজা কমিটি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝলক পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য অনন্ত সাগরে নেওয়ার প্রস্তুতি চলছিল। প্রথমে ছোট দুটি প্রতিমা বের করার পর মূল দুর্গা প্রতিমাটি নেওয়ার সময় রাস্তার বৈদ্যুতিক তার বাঁশ দিয়ে উঁচু করা হয়। প্রতিমা পার হওয়ার পর তারটি আবার নিচে ঝুলে পড়ে।

এ সময় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সঞ্জীব তারটি পাশের একটি গাছে তুলে দেওয়ার চেষ্টা করেন। অসাবধানতাবশত তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন দ্রুত শুকনো বাঁশের সাহায্যে তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সঞ্জীবের মৃত্যু হয়েছে।

ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সভাপতি অজিত কুমার চৌহান জানান, পূজার শুরু থেকেই সঞ্জীব বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন। বিসর্জনের শেষ মুহূর্তে অন্যদের চলাচলের সুবিধা করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার বলেন, ‘আমরা যখন মাকে বিসর্জন দেওয়ার আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সঞ্জীব। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
22 October 2026

তদন্ত প্রতিবেদন মনপূত না হওয়ায় সার্ভেয়ারের বিরুদ্ধে মিথ্যাচার, লামায় পাল্টা সংবাদ সম্মেলন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সঞ্জীবের

সর্বশেষ পরিমার্জন : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬