ভারতীয় আগ্রাসন বিরোধী ছাত্র- জনতা গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৮৩ বার পঠিত

সিরাজগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী ছাত্র- জনতা ঐক্য সিরাজগঞ্জ উদ্যোগে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুম্মা এস এস রোডে পৌর শহরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ভারতীয় আগ্রাসন বিরোদী ছাত্র- জনতা ঐক্য সিরাজগঞ্জের উদ্যোগে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী এর নেতৃত্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গায়েবানা জানাজা ও পরবর্তীতে মসজিদের সামনে থেকে শুরু করে এস এস রোড-মুজিব সড়ক হয়ে বড়গোলা পট্রি ভূমি অফিস মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজীব সরকার, বর্তমান সদস্য সচিব মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশিক, মুখ্য সংগঠক সালমান জোয়ার্দার সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য : গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত কর্মকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্ণিত কর্মসূচি পালিত হয় বলে প্রতীয়মান।


















