ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
মঠবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের নারীর গলাকাটা লাশ উদ্ধার

ইসমাইল হোসেন, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৯৭ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পিছনের বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের সৌদি প্রবাসী মিরাজ মৃধার পরিত্যক্ত বাড়ির পিছনের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন মঙ্গলবার দুপুরে বাগানে সুপারি খোল কুড়াতে গিয়ে অর্ধগলিত গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ স্থানীয় মাসুদ মৃধা জানান, গত এক বছর ধরে আমার ভাই মিরাজ মৃধার ওই বাড়িটি পরিত্যক্ত। মঙ্গলবার দুপুরে আমি ওই বাড়ির পিছনের বাগানে সুপারির খোল কুড়াতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর লাশ পরে থাকতে দেখতে পাই। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানাই। ধারণা করা হচ্ছে ২০/২৫ দিন পূর্বে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিত্যক্ত বাড়ির পিছনের বাগানে ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলে রেখে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারীর গলাকাটা অর্ধগলিত লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডির টিম ঘটনাস্থল থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছে। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ কবির হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন:




















