ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা

আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৯ বার পঠিত

সরকারি নিয়ম অমান্য করে চলছে মৌখিক ডেপুটেশন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চলছে কর্মকর্তাদের নিজস্ব আইন। উর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাবে এখানে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজাম উদ্দিন নামে একজন সহকারী শিক্ষক দীর্ঘ পাঁচ মাস ধরে মৌখিক ডেপুটেশনে ৮০ নং বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। এ বছরের ২২ এপ্রিল থেকে তিনি ওই বিদ্যালয়ে পাঠদান করাচ্ছেন। অথচ তার মূল কর্মস্থল ১৫৮ নং দক্ষিণ বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লিখিত আদেশ ছাড়াই মাসের পর মাস মূল কর্মস্থলে অনুপস্থিত থাকা চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। জানা গেছে, তিনি নিয়মিত মূল বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করলেও পাঠদান করছেন বাড়ির পাশে অবস্থিত বিদ্যালয়ে।
এ অনিয়মে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইউনুস আলী হাওলাদার সুবিধা করে দেন বলে অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে বদলি হয়ে পিরোজপুর সদর উপজেলায় কর্মরত রয়েছেন।
এ বিষয়ে ইউনুস আলী হাওলাদার বলেন, “ওই শিক্ষককে সাময়িক সময়ের জন্য মৌখিক ডেপুটেশন দেওয়া হয়েছিল। তবে এতদিন ধরে কেন সেখানে আছেন তা আমার জানা নেই।”
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনসুর হেলালের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।


















