ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

মণিরামপুরে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনীতে আসাদুজ্জামান মিন্টু

জেমস আব্দুর রহিম রানা, যশোর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৪৪ বার পঠিত
জেমস আব্দুর রহিম রানা, যশোর:  যুবকদের খেলাধুলার দিকে ফেরাতে হবে, তবেই সমাজকে মাদক মুক্ত করা সম্ভব। খেলাধুলা শুধু শরীর গঠন করে না, বরং মনকে সতেজ রাখে এবং বিপথগামী হওয়া থেকে রক্ষা করে।”— যশোরের মণিরামপুরে ৯ দলীয় পৌর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
‘মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে ‘মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাব’ আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৩ এপ্রিল (শুক্রবার) মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে গত ২২ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ১ নাম্বার ওয়ার্ড (হাকোবা) এবং ৯ নাম্বার ওয়ার্ড (বিজয়রামপুর)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ৯ নাম্বার ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ১ নাম্বার ওয়ার্ড।
বয়েজ স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সবুজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহীর দায়ান আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্ল্যাহ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান (মজনু), মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আসাদুজ্জামান মিন্টু আরও বলেন, “জয়-পরাজয় বড় কথা নয়, সুশীল সমাজ গড়তে যুবকদের মাঠে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। দুটি দলই চমৎকার খেলেছে এবং দর্শকদের আনন্দ দিয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, টুর্নামেন্টটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন আসাদুজ্জামান মিন্টু এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল মণিরামপুর প্রেসক্লাব ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

মণিরামপুরে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনীতে আসাদুজ্জামান মিন্টু

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬