ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মনিরামপুরে সমবায় অফিসের ফ্যাসিলিটেটর রাকিব হোসেন ‘র’ এজেন্ট

মো:জাকির হোসেন, মনিরামপুর প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১২৫ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার সমবায় অফিসের ফ্যাসিলিটেটর রাকিব হোসেনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি শুধু একজন সরকারি কর্মচারী নন—বরং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করা একটি সক্রিয় চর, যার মূল লক্ষ্য বর্তমান ড. মো. ইউনুস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও প্রশাসনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাকিব হোসেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য-এর ঘনিষ্ঠ অনুসারী। ওই সময় তিনি রাজনৈতিক ছত্রছায়ায় সমবায় অফিসে নিয়োগ পান এবং বহাল তবিয়তে থেকে আজও ক্ষমতা ও প্রভাব বিস্তার করে চলেছেন। সরকারের বদল হলেও তার অবস্থান অটুট রয়েছে।
স্থানীয় এক রাজনৈতিক সচেতন ব্যক্তি বলেন,রাকিব হোসেন প্রশাসনের ভেতর থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছে। তার কাজ হচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে মানুষের আস্থা নষ্ট করা এবং বিভ্রান্তি ছড়ানো।
আরও অভিযোগ রয়েছে, রাকিব হোসেন তার পদ ও প্রভাব ব্যবহার করে বিভিন্ন সমবায় প্রকল্পে অনিয়ম, দলীয় লেজুড়বৃত্তি, এবং কৌশলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছেন।
বিশ্লেষকদের মতে,“যদি এমন অভিযোগ সত্য হয়, তবে এটি শুধু একজন ফ্যাসিলিটেটরের অপকর্ম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।”
সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে, রাকিব হোসেনের সকল কার্যক্রম তদন্তের আওতায় আনা হোক এবং তার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এবিষয়ে রাকিব হোসেন বলেন, একজন প্রতিমন্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক থাকতেই পারে। আমি তার বিভাগে কর্মরত সেই সুবাধে তার সাথে আমার ভালো সম্পর্ক।
আরও পড়ুন:


















