ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মনোহরপুর সীমান্তে অস্ত্রের চালান আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি পিস্তুল, ৯টি ম্যাগজিন ও ১৪রাউন্ড গুলি আটক করেছে বিজিবি। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়।
সোমবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকার গোপালপুর নামক স্থানে থেকে অস্ত্রগুলো আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গত ১২ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোষ্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, দেশের অভ্যন্তরে বিশৃংখল পরিবেশ সৃষ্টির লক্ষে কিছু অস্ত্র আনার পরিকল্পনা করেছে দুস্কৃতিকারীরা।
এমন তথ্যের ভিত্তিতে গোপালপুর নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এমন সময় ২জন মোটরসাইকেল আরোহীকে থামাতে সংকেত দেয়া হলে তারা পথ পরিবর্তন করে দ্রত পালিয়ে যায় এবং একটি ব্যাগ মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। পরে ওই ব্যগ তল্লাশী করে ৪টি পিস্তুল, ৯টি ম্যাগজিন ও ১৪রাউন্ড গুলি উদ্ধারসহ জব্দ করা হয়।অস্ত্রগুলো ভারত থেকে আনা হয় বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মনোহরপুর সীমান্তে অস্ত্রের চালান আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫