ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মমেক শিক্ষার্থীদের সামার ফ্রুট কার্ণিভাল অনুষ্ঠিত 

এস এম আকাশ  ভ্রাম্যমাণ প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৫১ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫ : শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণিল আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আজ ৩০ জুন, ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে মৌসুমি  ফলের সুবাস, হাসি-আনন্দ আর প্রাণের মিলনমেলায়।  ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫, যা শুধু একটি আয়োজন নয়, বরং হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গ্রীষ্মের এক স্মরণীয় উৎসব।
কার্ণিভালটি আয়োজন করে ইন্টার্ন ডক্টর সোসাইটি। শিক্ষার্থী, ইন্টার্ন ও সিনিয়র চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আরও রঙিন ও প্রাণবন্ত।অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস,  এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডা.নাজমুল আলম খান, উপাধ্যক্ষ প্রফেসর ডা.মতিউর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।
এ আয়োজনে ছিল নানা স্বাদের ও রঙের দেশীয়  সামার ফ্রুট আইটেম, যা শুধু চোখে দেখতেই নয়, স্বাদেও অনন্য। এছাড়াও উপস্থিত সবার আনন্দকে দ্বিগুণ করতে ছিল চকলেট, কেক, আইসক্রিমসহ মনকাড়া নানা মুখরোচক আয়োজন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে নেয় প্রোগ্রামের বিশেষ অংশ – ম্যাজিক শো, যা সবার মধ্যে এক ধরনের শিশুসুলভ কৌতূহল ও আনন্দের সঞ্চার করে।
কার্ণিভালের পুরো আয়োজন জুড়ে লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের মুখে তৃপ্তির হাসি, একে অপরের সঙ্গে গল্প আর ছবি তোলার ব্যস্ততা। দীর্ঘ ক্লাস আর হাসপাতালের দায়িত্বের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
এ বিষয়ে ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা.সাকিব হাসান বেলাল বলেন, “কার্ণিভালটিকে সফল করতে আমরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতেও আমরা এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব আয়োজন করতে চাই, যাতে সবার মধ্যে একাত্মতা তৈরি হয় এবং মেডিকেল জীবনের একঘেয়েমি দূর হয়।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মমেক শিক্ষার্থীদের সামার ফ্রুট কার্ণিভাল অনুষ্ঠিত 

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫