ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ময়মনসিংহে সাংবাদিক মারুফ হোসেনের উপর হামলা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৭৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে দৈনিক নাগরিক ভাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মারুফ হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুর ১ টায় ময়মনসিংহ বাহাদুরপুর এলাকায় মানববন্ধনের প্রতিবেদন সংগ্রহ শেষে ভূয়া সাংবাদিক ওমর ফারুক পিতা মৃত নুরুল হক ও ভূয়া সাংবাদিক নিরব হাসান ওরফে নিলয় খান নীরব ওরফে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া পিতা বাচ্চু মিয়া সেপানে এসে মানববন্ধনের প্রতিবেদন সংগ্রহ করার কারন জানতে চায়।
এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ কিল ঘুষি মারতে থাকে এবং সাংবাদিক মারুফ হোসেনকে এই মর্মে হুমকি প্রদান করে যে যদি মানববন্ধনের প্রতিবেদনের সংবাদ মিডিয়ার প্রকাশ করা হয় তবে সময় সুযোগ মত পেলে জানে মেরে লাশ গুম করে ফেলবে এবং একই সাথে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাসিয়ে হয়রানি করবে। অদ্যবধি তারা বিভিন্ন ফোন নাম্বার থেকে সাংবাদিক মারুফকে খুন জখম করার হুমকি ও সাংবাদিকতা ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করছে। ভবিষ্যতে এরা সাংবাদিক মারুফ হোসেনের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জীবনের নিরাপওা চেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি দায়ের করেছেন।
আরও পড়ুন:


















