ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিকতার জনক – বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৮ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : দাঁড়াও পথিক বর; জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠক্ষণকাল এসমাধি স্থলে: সাগরদাড়ীতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিকতার জনক, পৃথিবী যখন প্রাচীন ধ্যান ধারনায় পাশ্চাত্য জমিদারী রীতিনীতি প্রচলিত ছিলো, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই জায়গা থেকে বেরিয়ে আধুনিকতা ও আধুনিক সমাজের প্রবর্তন ঘটিয়েছেন।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি কপোতাক্ষ নদের তীরে ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মজয়ন্তী ও মধুমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এসব কথা বলেন। এর আগে তিনি ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ এর উদ্বোধন করেন। যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি;র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যপক গোলাম রসুল। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ফারজানা ইসলাম ও সরকারি এম এম কলেজের প্রফেসর জিলুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক পিপি মোহাম্মাদ ইসহাক, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজান লিটু, যশোর প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক বেনজীন খান, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইসমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি প্রমুখ। #
আরও পড়ুন:


















