ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাসব্যাপী অভিযানে আটক ৯৩

‎আরিফুল ইসলাম জয়পুরহাট:
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৭০ বার পঠিত

জয়পুরহাটে গত নভেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাসব্যাপী অভিযানে ৯৩ জনকে আটক করা হয়েছে। এক হাজার ৪৩৩টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা।
‎‎জেলা প্রশাসনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার আয়েশা সিদ্দীকা তাওহীদা স্বাক্ষর করেছেন।
‎‎প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি ৯১২টি অভিযান পরিচালনা করেছে বিজিবি। এছাড়া পুলিশ ১৪০টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩০টি, র‍্যাব ১৭টি এবং টাস্কফোর্স ৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
‎অভিযানে উদ্ধারকৃত তালিকার মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, টাপেন্টাডল, ব্রুপেনরফিন ইনজেকশন, চোলাই মদ ও নেশাজাতীয় ট্যাবলেট। এছাড়া চোরাচালানকৃত মোবাইল ফোন, কসমেটিকস, চিনি, লবণ, পেঁয়াজ ও বাইসাইকেল জব্দ করা হয়।
‎প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলায় মাদক সংক্রান্ত অপরাধের হার সবচেয়ে বেশি। গত এক মাসে জেলায় ২ জন খুন, ১০টি নারী ও শিশু নির্যাতন, ৪টি ধর্ষণ এবং ১৬টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া চুরির ঘটনা ঘটেছে ৮টি। তবে এই সময়ে ডাকাতি, অপহরণ বা অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাসব্যাপী অভিযানে আটক ৯৩

সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫