ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মিজান শেখের রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা কৃষক দলের দোয়া

পিরোজপুর অফিস::
পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মিজান শেখের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তাঁর চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন উল্লেখ করে পরিবারটির পাশে দাঁড়াতে রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, রেজাউল হক রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান সাহিন, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মিজান শেখ দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর চিকিৎসায় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পরে মিজান শেখের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিব খান। এ সময় বিএনপি, কৃষক দল, যুবদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাগরিক ভাবনা কার্যালয়ে আগুন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মিজান শেখের রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা কৃষক দলের দোয়া

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬