সর্বশেষ পরিমার্জন:
১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
/
১৮
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধায়ক জে. এম. নাহিদ নাহিয়ানের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স জনকল্যাণ মেডিকেল স্টোর, মোর্সার নূর ফার্মেসিসহ মোট চারটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চার ফার্মেসি মালিককে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে বিভিন্ন ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।