ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
যশোরের কেশবপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

যশোরের প্রতিবন্ধীর জমি দখল

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৪ বার পঠিত
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় এক শারীরিক প্রতিবন্ধীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিলিমা খাতুন এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিলিমা খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে সাগরদাঁড়ি বাজার কোমরপুর রোড মেইন সড়কের পশ্চিম পাশে, সমাধান অফিসের পূর্ব প্লটে অবস্থিত জমিটির বৈধ মালিক। তার নামে যথাযথ রেজিস্ট্রেশন দলিল (নং: ২৩৫/১২৪) রয়েছে। এছাড়া তিনি নিয়মিত অনলাইনে খাজনা প্রদানসহ জমির অন্যান্য মালিকানা প্রমাণপত্রও সংরক্ষণ করে আসছেন।
তার অভিযোগ, ২০২৪ সালের ৩ জুন মৃত ফজর আলী ঢালির ছেলে আকবর আলী ঢালির নিকট থেকে তিনি ৪৫ নং সাগরদাঁড়ি মৌজার ১৫১০ নং খতিয়ানের ১১৬১ দাগের ২২ শতকের মধ্যে ০.৪২৫ শতক জমি ৭ লক্ষ টাকায় ক্রয় করেন। পরে স্থানীয় আকবর শেখ জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে দোকান নির্মাণ শুরু করে।
এ ঘটনায় লিলিমা খাতুন বাদী হয়ে নেহালপুর গ্রামের মৃত ফজলে শেখের ছেলে আকবর শেখ, সাগরদাঁড়ি গ্রামের কাশেম ঢালির ছেলে হানিফ ঢালি, গহোর মোড়লের ছেলে আব্দুল হান্নান মোড়ল ও আব্দুল হালিম মোড়লের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা রাতের আঁধারে ঘর নির্মাণ করে জমির মালিকানা দাবি করছেন এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করে জমি বিক্রির জন্য চাপ দিচ্ছেন।
লিলিমা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি একজন প্রতিবন্ধী। অনেক কষ্ট করে জমিটি ক্রয় করেছি। কিন্তু প্রভাবশালী মহলের বিরুদ্ধে আমার পক্ষে লড়াই করা কঠিন। প্রশাসনের কাছে আমি ন্যায়বিচার ও সুরক্ষা চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনায় রয়েছে। ভুক্তভোগীর প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করছে বলে তারা মনে করেন। এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

যশোরের কেশবপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

যশোরের প্রতিবন্ধীর জমি দখল

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫