ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

‎

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি :‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
‎
‎মিছিলটি ব্রাহ্মণগাঁও এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কার্যক্রমের প্রতিবাদ জানান।
‎
‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। ভবিষ্যতেও যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
‎
‎এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, আলামিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬