ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রংপুরের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি টাঙ্গাইলে গ্রেফতার

রাসেল রানা, বিশেষ প্রতিনিধিঃ

রংপুরের হারাগাছে চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার ২ নম্বর আসামি মো. সাব্বিরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই মুক্তা প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বিকেল ৩টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে মো. সাব্বিরকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত পলাশের পক্ষের অংশীদারি সম্পত্তির এক শতাংশ জমি তাঁর চাচা জাফরের কাছ থেকে গোপনে কেনার চেষ্টা করেন একই এলাকার মোজাহার আলী। বিষয়টি জানতে পেরে গত ১০ আগস্ট সন্ধ্যায় সাহেবগঞ্জ বাজারে মোজাহারের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। এ সময় পলাশকে তাঁর চাচা জাফর চড়-থাপ্পড় দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ওই বিরোধের জেরে সাহেবগঞ্জ মাছের বাজার ও তিনমাথা মোড় এলাকায় পলাশের ওপর হামলার অভিযোগ ওঠে। এজাহারে আরও বলা হয়, লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পলাশকে মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মা ও ভাই আশরাফুলকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট ভোর ৫টার দিকে পলাশের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একই দিন হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৪।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

পলাশ হত্যা মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পুলিশ সদস্যদের পদোন্নতি পরীক্ষা, মূল্যায়ন করা হলো শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রংপুরের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি টাঙ্গাইলে গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬