ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৮৩ বার পঠিত

বুধবার (২১ মে) দুপুর ও বিকেলের দুই ভিন্ন সময়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলার মোড় ও হাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর গ্রামের হাবু শেখের ছেলে কুরবান শেখ (৬০) ও একই উপজেলার কমলাপুর গ্রামের ফনি ভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৭০)। তারা যথাক্রমে মাতৃ জুয়েলার্স ও কৃষ্ণা জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন পাংশার হাবাসপুর মাঠপাড়া গ্রামের মৃত বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৪৮)।
স্থানীয়রা জানান, কুরবান শেখ ও অশোক কুমার রায় পাংশা সিকদার জুয়েলার্সে হালখাতা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া পাগলার মোড় এলাকায় একটি বালুবাহী দ্রুতগতির ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, হাবাসপুর বাজারের পূর্ব পাশে তোরাপের দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন লোকমান হোসেন। পরে স্বজনরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়, পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ বলেন, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পাংশা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, “মোটরসাইকেলের ধাক্কায় লোকমান হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনার পর মোটরসাইকেলটি পালিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াদিন
আরও পড়ুন:


















