ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর আলাদিপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক আহত-২ 

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১৩২ বার পঠিত
রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুরে রাজবাড়ী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের শিমুল প্রামানিক (১৮) ও ইয়াছিন শেখ (২০)। তারা নাসির শেখের ছেলে। তিনজনই রাজবাড়ী জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই তিন শ্রমিক একটি মোটরসাইকেলে করে আলাদিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
এ বিষয়, গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীর আলাদিপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক আহত-২ 

সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫