ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ীর বিভিন্ন ক্লিনিকে মোবাইল কোর্টের পরিচালনায় জরিমানা

রাজু আহমেদ, রাজবংশী:     রাজবাড়ীতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়, রাজবাড়ীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. আশিকুজ্জামান।
অভিযানে বিভিন্ন অপরাধে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আদর্শ ক্লিনিককে ৫০ হাজার টাকা, বালিয়াকান্দি নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা, শাপলা ক্লিনিককে ১ লাখ টাকা, বালিয়াকান্দি ক্লিনিককে ৫ হাজার টাকা এবং পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক। অভিযানে সহযোগিতা করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ আশিকুজ্জামান জানান, জনস্বার্থে জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাগরিক ভাবনা কার্যালয়ে আগুন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রাজবাড়ীর বিভিন্ন ক্লিনিকে মোবাইল কোর্টের পরিচালনায় জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬