ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৬০ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী : বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশের মাধ্যমে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো.আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক মো. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির নেতারা বিদায়ী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার অল্প দায়িত্বকালীন সময়ে রাজবাড়ীতে প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। তিনি জনগণের সেবা ও উন্নয়নমূলক কাজে নিবেদিত ছিলেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন “রাজবাড়ীর মানুষ অত্যন্ত আন্তরিক। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি, ভবিষ্যতেও এই জেলার উন্নয়ন অব্যাহত থাকবে।
আরও পড়ুন:






















