ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজশাহীতে প্রথম বারের মতো শুরু হয়েছে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৬৯ বার পঠিত
রবিউল ইসলাম:
রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো কলা গাছ থেকে ফাইবার  উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় চার তরুণ উদ্যোক্তা- শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না) – যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন।
প্রথমে মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নিয়ে মেশিনের মাধ্যমে আঁশ বানিয়ে পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেয়। তারা গত ২০ অক্টোবর থেকে  কলা গাছ প্রক্রিয়াজাত করে ফাইবার উৎপাদনের কাজ শুরু করেন।
উদ্যোক্তারা জানান, কলার গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এই ফাইবার তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে টুপি,ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক শিল্পে ব্যবহার করা যাবে।
তারা আরও বলেন, এ উদ্যোগ সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালের কোনো সংকট নেই বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে অভিনব ও সম্ভাবনাময় প্রকল্প হিসেবে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে প্রথম বারের মতো শুরু হয়েছে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন 

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫