ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন শরীফ উদ্দীন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১১৩ বার পঠিত
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে রাজশাহী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই গোদাগাড়ী ও তানোর উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এরই ধারাবাহিকতায় রোববার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, নির্বাচিত হলে তিনি ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে গোদাগাড়ী–তানোর আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, “গোদাগাড়ী ও তানোর একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি। তাই কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি, আজও বলছি—গোদাগাড়ী ও তানোর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তার সবকিছুই আমি করার চেষ্টা করব। জনগণের পাশে থেকেই জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, জেলা বিএনপির সদস্য মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ ও রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ও উজ্জ্বল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই টুনু সরকার।
এছাড়া গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শেখ ফরিদ, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কাওসার আহম্মেদ, মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মো. মানিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন শরীফ উদ্দীন

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫