ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাণীশংকৈলে শুভ শক্তির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৬১ বার পঠিত
রাণীশংকৈলে বৃহস্পতিবার সকালে সামাজিক সংগঠন শুভ শক্তি ইউনিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান মুখীকরণ এবং পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ৩৫ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানায় জাম, জলপাই ও আমলকি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ। এসময় উপস্থিত ছিলেন, ডিকে কলেজের অধ্যক্ষ সোলেমান আলী, কাদিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,ব্যবসায়ী ইমদাদুল হক মিলনসহ শুভ শক্তি ইউনিটির সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিগত দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কবরস্থানে ৪’হাজারের বেশি বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ চলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাণীশংকৈলে শুভ শক্তির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫