ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রায়পুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৮৯ বার পঠিত

oplus_0

‘নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুর উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমি সংস্কার বোর্ড ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

উদ্বোধনী দিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসি (ভূমি) নিগার সুলতানা। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে সরকার ব্যাপকভাবে ডিজিটালাইজেশন চালু করেছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ থেকে শুরু করে খতিয়ান যাচাই, নামজারি, এবং অভিযোগ দাখিল—সবকিছু এখন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও আগ্রহী করতেই ভূমি মেলার আয়োজন করা হয়েছে।”

মেলায় স্থাপন করা হয়েছে  তথ্য ও সেবা বুথ, যেখানে ভূমি সেবার ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রদর্শনীতে ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা। এছাড়াও নাগরিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, মেলায় আগতদের মাঝে লিফলেট বিতরণ, এবং ডিজিটাল সেবায় উৎসাহিত করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার ঢালী বলেন, “সরকারি সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ভূমি অফিসের ডিজিটাল রূপান্তরের ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়া সেবা পাচ্ছেন। ভূমি মেলার মাধ্যমে যেভাবে তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং ভূমি নিয়ে জটিলতা অনেকাংশে কমে আসবে। গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবসময় সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে সাংবাদিক, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মেলা ঘুরে ভূমি ডিজিটাল সেবার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান। রায়পুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণের জন্য সাধারণ জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রায়পুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫