ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে পাইকারী আড়ৎ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষন, অগ্নিসংযোগ।

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট এলাকায় বিসমিল্লাহ পাইকারী আড়ৎ নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি বর্ষণ, মোটরসাইকেল, গাড়ী ও অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুলিবিদ্ধ হয় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকা অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

জানাযায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন পূর্বে উভয় পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে কোন প্রকার টাকা তুলতে নিষেধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টারদিকে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলিবর্ষন করে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে স্বপন, রাজু, আলামীন, বাবু, রফিক, সাগর গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ২৫ জন আহত হয়েছে। এদিকে একপক্ষ আরেক পক্ষের ১০ টি মোটরসাইকেল, ১ টি প্রাইভেটকার অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। একপর্যায়ে একটি অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েত রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, একটি পাইকারী আড়ৎ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য এসে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে গুলিবিদ্ধের খবর শুনেছি। যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

n/v

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে পাইকারী আড়ৎ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষন, অগ্নিসংযোগ।

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫