ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচের ফাইনালে রূপগঞ্জ কিংস জয়ী

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৮ বার পঠিত

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টূর্ণামেন্ট সিজন-২ এ্ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপগঞ্জের পূর্বাচল ২ নম্বর সেক্টর বৌড়ারটেক খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে রূপগঞ্জ কিংস ও রূপগঞ্জ রয়েলস অংশ গ্রহন করে।
খেলায় রূপগঞ্জ কিংস ৬ উইকেটে রূপগঞ্জ রয়েলসকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় রূপগঞ্জ কিংস এর অধিনায়ক চ্যানেল এস এর রূপগঞ্জ প্রতিনিধি সাজেদুর রহমান।
খেলা শেষে বিজয়ী রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল,আহবায়ক সদস্য নুরুনবী ভূইয়া, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিনসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ।
টূ্র্নামেন্ট মোট তিনটি দল অংশ গ্রহন করেন।




















