ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শ.ম.গফুর,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্প-২ পশ্চিমের বি-৬ ব্লকে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাত করে পচনশীল বর্জ্য থেকে সার, পলিথিন এবং প্লাস্টিক থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রতিমন্ত্রী ও সফরসঙ্গীদের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিনিধি দলটি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর প্রকল্পের সম্মেলন কক্ষে চা-চক্রে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-১ নাজমুল ইসলাম ভূইয়া এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান,উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ।পরে বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ সম্প্রসারিত এলাকার বি-১ ব্লকে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কেন্দ্রে ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে।সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। পরে প্রতিমন্ত্রীসহ সফরসঙ্গীরা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।ক্যাম্প-৪ সম্প্রসারিত এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পরিদর্শন শেষে বেলা ২টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং বর্জ্য থেকে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের এসব উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও ক্যাম্প এলাকার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬