ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঐক্যবদ্ধভাবে দল শক্তিশালী করার আহ্বান
লামায় এ. এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

জাহিদ হাসান, বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১২৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ. এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বান্দরবানের লামায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে লামা জেলা পরিষদ গেষ্ট হাউজ এই সভা অনুষ্ঠিত হয়।লামা উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন বাহার-এর সভাপতিত্বে এবং লামা পৌর শ্রমিক দলের সভাপতি মো. বেলাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ শ্রমিক দলের সহ-সভাপতি ও বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি হাজী আব্দু শুকুর।প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দু শুকুর এ. এম. নাজিম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তিনি শ্রমিক দলের নেতাকর্মীদের সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য ও সংহতি বজায় রেখে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আজম এবং বান্দরবান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (তারা) মোঃ মোস্তফা কামাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের।বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এ. এম. নাজিম উদ্দিনের জন্য দোয়া চান এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।সভায় লামা উপজেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে সদস্য বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে দলের সকল পর্যায়ের নেতাকর্মীর সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন এবং সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















