ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
লামায় রিক্সা চালক সমিতির এক অসুস্থ সদস্যকে আর্থিক অনুদান দিলেন উপদেষ্টা আইয়ুব আলী

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৪২ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : আবদুল সামাদ,বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই। বাড়ি লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামে। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। এ খবর পেয়ে খোঁজ খবর নেন লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড’র উপদেষ্টা মো. আইয়ুব আলী। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এ চির সত্য প্রবাদকে ধারন করে তিনি অসুস্থ আবদুল সামাদকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় ১১জানুয়ারি শনিবার সন্ধ্যায় অসুস্থ আবদুল সামাদের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেন মো. আইয়ুব আলী। এ সময় বিএনপি নেতা আমির হোসেন, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও মো. জাহিদ হাসান, সমিতির আহবায়ক মো. জালাল, যুগ্ন-আহবায়ক মো. বাদশা ও রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান প্রদানের সময় মো. আইয়ুব আলী বলেন, আবদুল সামাদ রিক্সা চালক সমবায় সমিতির এক সদস্য। দূর্ঘটনায় তার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবুও দুঃসময়ে এ অর্থ সহযোগিতা প্রদানের উদ্যোগ। ভবিষ্যতেও সমিতির কোন সদস্য অসুস্থ কিংবা বিপদে পড়লে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন:






















