ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৬ বার পঠিত

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী, ছাত্র প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার ঘোষিত কর্মসূচি, নির্দেশনা ও দিবসটি পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পড়ে শোনানো হয়। পরে উপস্থিত সবাই মুক্ত আলোচনা করে স্থানীয় কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে, কোথায় কোন আনুষ্ঠানিকতা হবে, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা কিভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে মতামত দেন। আলোচনার ভিত্তিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একই সঙ্গে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫-এর কর্মসূচি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রস্তুতিমূলক সভার শুরুতেই নওগাঁয় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ পরিচিতি তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে নিজেদের পরিচিতি ও মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। নতুন জেলা প্রশাসক জেলার উন্নয়ন, সুশাসন, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন:


















