ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৬০ বার পঠিত

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মোখতার আহমেদ বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায়। তবে প্রযুক্তির আগ্রাসনে এই দিকটা হারিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়তে। যার ফলে শিক্ষার্থীরা মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, বক্তব্যের শুরুতেই বিভাগীয় কমিশনার ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমার মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম তখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে চলতো নানা জল্পনা কল্পনা। আগে থেকেই আমরা প্রস্তুত হয়ে থাকতাম। দিনটি হয়ে উঠতো আনন্দ মুখর। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম.আব্দুর রফিকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। পরে বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য শামসুল আলম, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, কলেজের সহকারী অধ্যাপক এনায়েত রহমানসহ প্রমুখ।
আরও পড়ুন:


















