ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে ইয়াবাসহ ২ জন আটক

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৭৩ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের পালাহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান (৪২) নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের মৃত অজিবর আলী ফকিরের ছেলে এবং মো: মানিক (৩২) একই গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে।
শাজাহানপুর থানা পুলিশের তথ্য মতে, এসআই (নিঃ) নুরুল ইসলামের নেতৃত্বে তাঁর সঙ্গীয় ফোর্স পালাহার গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করে তল্লাশি করলে সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ পিস এবং মানিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ২ বছর আগের একটি মাদক মামলা রয়েছে। ২০২৩ সালের ১৫ জুন তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু হয়, যা এখনো চলমান। আটকৃতদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৪ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:


















