ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৯৮ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে অটোভ্যানের চালক নিহত হয়েছেন। ২৮ জুন (শনিবার) সকাল ১১টা ২০ মিনিটের সময় উপজেলার বনানী লিচুতলা বাইপাস হইতে নিশ্চিন্তপুরগামী রাস্তার মাঝামাঝি সুজাবাদ টিএমএসএস সিরামিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো ভ্যানচালক বাদশা মণ্ডল (৫৫) উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
টিএমএসএস সিরামিক ফ্যাক্টরি হতে আসা ট্রাকটি সড়কে ওঠার সময় লিচু তলা থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। অটোভ্যানের চালক বাদশা মণ্ডল মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:


















