ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৬৪ বার পঠিত
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় নিজ বাড়ির উঠানের আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৯ জুন (রবিবার) দুপুরে বাড়ির উঠোনে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ দেখতে পেয়ে‌ শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পারিবারিক কলহের জেরে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর সন্দেহ।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সম্প্রতি জমি দলিল নিয়ে ছেলে, বউ, মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে আব্দুল হামিদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতিতে তার রহস্যজনক মৃত্যুতে এলাকাজুড়ে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাজাহানপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫