ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া।।
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূ ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—গৃহবধূ (নাম পরিচয় এখনো নিশ্চিত নয়), তার চার বছরের ছেলে সাইফ ও দুই বছরের মেয়ে সাইফা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়ায় তারা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
ওসি জানান, ঘরে প্রবেশের পর দেখা যায়—গৃহবধূ ঝুলন্ত অবস্থায় আছেন এবং বিছানায় দু’টি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শুরু করে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে ওসি বলেন, “গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড—তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও হতবাক পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
আরও পড়ুন:
মোঃ সাদিকুল ইসলাম বগুড়া


















