ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৭ বার পঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। এছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখা, পৌর শাখা এবং জেলার ১১টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বিকেল ২টায় সভার কার্যক্রম শেষ হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫