শিবপুরে তারুণ্যের উৎসব উদযাপন

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৩০ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ মাঠে বৃহস্পতিবার তারুণ্যের মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। মেলায় তারুণ্যের উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের স্টল ও কারু শিল্প, বিজ্ঞান , বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


















