ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
শীতার্তদের কম্বল বিতরণসহ লিফলেট নিয়ে ছুটলেন বিএনপি নেতা প্রিন্স

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম প্রিন্স।
জানা যায়, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত নড়াইল-২ আসনের ইতনা ইউনিয়নের ইতনা, লংকারচর, পাংখারচর, কোটাকোল ইউনিয়নের ঘাঘা, ধলাইতলা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে কুশলবিনিময় ও ৩১ দফার লিফলেট বিতরণ সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মেজর(অবঃ) আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন,তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশকে পুনর্গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ। জনগণ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।” অসহায় ও শীতার্তদের পাশে বিএনপি সবসময় আছে এবং থাকবে।






















