ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পঠিত

আবু সাঈদ তুষার,ঢাকা : নতুন বছরে চলতি মাসেই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা প্রদর্শিত হবে। ৯ই জানুয়ারি (২০২৫) বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয় ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক জনাব আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা জনাব ইলিয়াস কাঞ্চন। আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক জনাব রফিকুজ্জামান, মাস্টারক্লাস এবং মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রীতি। আগামী ১১ জানুয়ারি(২০২৫) শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পর্দা উঠবে উৎসবের। রাজধানী ঢাকার ৬ টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী এই উৎসব মিলনমেলায় পরিণত হবে দেশী বিদেশী চলচ্চিত্র কলাকুশলীদের উপস্থিতিতে। ১৯ জানুয়ারী পর্দা নামবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
আরও পড়ুন:






















