ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ, নীলফামারী পুলিশের কিট প্যারেড

নীলফামারী প্রতিনিধি:   নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও উপস্থিত পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।

কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণ পর্যালোচনা করে জিএস মার্ক প্রদান করা হয়। পাশাপাশি যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে তা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, আরআই, পুলিশ লাইন্স নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ, নীলফামারী পুলিশের কিট প্যারেড

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬