শেখ মুজিবুর’র জানাযায় লোক হয়েছিল ২৫ জন শহীদ জিয়াউর রহমান’র জানাযায় লাখ লাখ মুসুল্লি : এ্যাড. কাজী মাওলানা মো: আবুল হোসেন

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৩৫১ বার পঠিত

আমরা কোন হত্যাই পছন্দ করি না। সকল হত্যার বিচার হউক। দোষীরা শাস্তি পাক। ১৯৭৫ সালে শেখ মুজিবর রহমানকে হত্যা করার পর লাশ নেওয়ার কোন লোক ছিল না। তার জানাযায় ২৫ জন মানুষ হয়েছিল। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম চট্টগ্রামে নিহত পর দেশের আলেম-ওলামা সহ দেশের মানুষ ১মাস শোক পালন করেছিল। জানাযা নামাজে লাখ লাখ মানুষ অংশগ্রহন করেছিল। দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত হাজার হাজার গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে। এগুলো সবই করেছিল আলেম-ওলামারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দেশের আলেম-ওলামাদের খুবই ভালবাসতেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুলিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছিলেন। রাষ্ট্র সবার ধর্ম পালন করতে নির্বিঘ্নে নিরাপত্তা দিবে। আমরা অন্য ধর্ম পালন করতে বাঁধা দিব না, আবার অন্যরা আমাদের ধর্ম পালন করতে বাঁধা দিবে না। আজ যারা মুসলিম হয়ে হিন্দুদের জান্নাতের টিকিট বিক্রি করতে ইসলামকে ব্যবহার করে হিন্দু শাখা খুলছে, তারা মুসলিম নয়। তারা মুনাফিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা মো: আবুল হোসেন একথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
(৪ অক্টোবর ২০২৫), শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুলিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুৃ।
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মো: নুরনবী হোসাইনী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মো: আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মাওলানা মো: দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মো: মশিউর রহমান রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, ঢাকা মহানগর উত্তর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা মহানগর ওলামা দলের সাবেক আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জসিম উদ্দিন, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মাওলানা মোঃ জসিম উদ্দিন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ,হাফেজ মা: জুবায়ের হোসেন জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ইমন,পৌর ওলামা দলের সদস্য সচিব সজীব প্রমুখ।
আলোচনা সভা ও র্যালিতে যোগ দিতে সিরাজগঞ্জ জেলা ওলামা দল, সদর উপজেলা ওলামা দল, কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, এনায়পতপুর থানা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া সহ ওলামাদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। আলোচনা সভা শেষে
র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ভাসানী মিলনায়তন থেকে শুরু করে এসএস রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

















