শ্রীপুরে মহাসড়কে স্পিড বেকার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ১২:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৯৫ বার পঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্পিড বেকার ও নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার জৈনাবাজার দক্ষিণ ইউটার্নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার জৈনাবাজার দক্ষিণ ইউটার্নে কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি সড়ক দুর্ঘটনা ঘটে, দুটি সড়ক দুর্ঘটনায় একজন সাথে সাথেই মৃত্যু হয়।
এ সময় এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্ররা শ্লোগান তোলেন, আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বিদা যেতে দেব না, আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে এই শ্লোগানে এবং নিরাপদ সড়ক চেয়ে ইউটার্নে স্পিড বেকার এর দাবিতে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন।
এসময় বক্তারা বলেন, মহাসড়কে আর রক্ত দেখতে চাই না। নিরাপদ সড়ক চাই। জৈনা বাজার ইউটার্ন যেন প্রতিনিয়ত মৃত্যুকূপ, এই মৃত্যুকূপ থেকে বাঁচতে স্পিড বেকার এর প্রয়োজন বলে দাবি করেন এলাকাবাসী।


















