ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুরে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

জিয়াউর রহমান, (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৩৪৪ বার পঠিত

জিয়াউর রহমান, (মাগুরা): মাগুরার শ্রীপুরে ৭ বছর শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে একটি মামলা রুজু করে যৌন নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবার। মামলার পরিপেক্ষিতে শনিবার রাত ১ টার উপজেলার হাজরাপুর গ্রামের ভাড়া বাসা থেকে কৃষ্ণপদ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাপুর গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন কৃষ্ণপদ বিশ্বাস। তিনি মাগুরা সদর উপজেলার আড়পাড়া মধ্যপাড়া গ্রামের পূর্ণচরন বিশ্বাসের ছেলে। গত ৪ মার্চ বুধবার বিকেল ৫ টার দিকে প্রতিবেশি ৭ বছরের শিশুকে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে যায় লম্পট কৃষ্ণপদ। এ সময় শিশুটির স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে পুরুষাঙ্গ শিশুটির মুখের মধ্যে প্রবেশ করে যৌনকর্ম সম্পাদন করে। শিশুটির দাদী শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণপদ তার ঘর থেকে শিশুটিকে বের করে দেয়। এবং শিশুটিকে কাউকে কোন কিছু না বলতে ভয়ভীতি দেখায়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, শিশু যৌন নির্যাতনের অভিযোগে কৃষ্ণপদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















