ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা

গোবিন্দ মল্লিক, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৫ বার পঠিত

গোবিন্দ মল্লিক, স্টাফ রিপোর্টার: গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মৌলভীবাজার জনাব তৌহিদুজ্জামান পাভেল মহোদয়।

সভায় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রস্তুতি তুলে ধরা হয়।

এ সময় সভায় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, এনএসআই, র‌্যাব, বিজিবি, আনসার এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তঃবাহিনী সমন্বয় জোরদার ও নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্বপালনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬