ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সবুজায়নের উদ্যোগে শাজাহানপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ

‎আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে সারাদেশে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে বৃক্ষ রোপণ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্দেশনায় শাজাহানপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রয়াস স্কুলের সামনের সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা প্রকৌশলী মো: রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মো: মাহমুদুল হাসান এবং উপসহকারী প্রকৌশলী এ.বি.এম মুনিম।

সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি, সড়কের ভাঙ্গন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

সবুজায়নের উদ্যোগে শাজাহানপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ

সর্বশেষ পরিমার্জন : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬