ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ইউনাইটেড প্রেস ক্লাবের নির্বাচন-২০২৫

সভাপতি-সাব্বির আহমেদ, সম্পাদক-রাশেদুজ্জামান

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ বার পঠিত

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের সময়-এর নওগাঁ প্রতিনিধি সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১২ ই ডিসেম্বর ২০২৫ ইং) বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা। এছাড়াও নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

সহ-সভাপতি: আসাদুজ্জামান (দৈনিক বাংলাদেশ সমাচার) যুগ্ম সম্পাদক: আব্দুর রাকিব (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক: মেরাজ হোসেন (দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক: আহসান হাবীব (দৈনিক স্বদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক: সিদ্দিকুর রহমান (জাতীয় অর্থনীতি), প্রচার সম্পাদক: মির্জা তুষার আহম্মেদ (দৈনিক গণকণ্ঠ) এবং কার্যকরী সদস্য: রানা সরদার (দৈনিক যায়যায়কাল)। রাতে নওগাঁ শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং সংগঠনটির আরও গতিশীল ও শক্তিশালী ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইউনাইটেড প্রেস ক্লাবের নির্বাচন-২০২৫

সভাপতি-সাব্বির আহমেদ, সম্পাদক-রাশেদুজ্জামান

সর্বশেষ পরিমার্জন: ১২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫