ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ৮৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় পিরোজপুর শহরের সিইও অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন।মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখ, জিয়ানগর উপজেলা সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত শেখ ও সদস্য আসাদ-হুমায়ুন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা সার ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যাংক ঋণ পরিশোধ ও নিজস্ব পুঁজি বিনিয়োগের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। অনেক সময় কৃষকদের সুবিধার্থে বাকিতেও সার সরবরাহ করা হয়। নতুন নীতিমালা কার্যকর হলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে বলে দাবি করেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে নীতিমালা-২০২৫ স্থগিত রেখে পূর্বের নীতিমালা বহালের দাবি জানানো হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬