সর্বোচ্চ সম্মাননা পেলেন স্বপ্নবাজ যুবক প্রতিবন্ধী মোঃ রকিবুল ইসলাম

- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১২৭ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী
প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ফরিদপুর সদর উপজেলার খালাসী দূর্গাপুর গ্রামের নিবাসি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ হাসমত আলী ও গৃহীনি ইয়াসমিন আক্তারের একমাত্র সন্তান মোঃ রকিবুল ইসলাম। তিনি একজন বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তি। তিনি প্রতিবন্ধকতাকে জয় করে পরিচালনা করছে রকি পোল্ট্রি ফার্ম নামে এক বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফরিদপুর জেলার সর্ববৃহৎ এই ফার্মটিতে ২ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ১২ জন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বর্তমানে এই ফার্মের ধারণ ক্ষমতা ২৩ হাজার মুরগী। উক্ত ফার্মের লাভ্যাংশের কিছু অংশ তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যানে কাজে লাগান। এছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয় সংস্থার সমন্বয়কারী হিসেবে অবহেলিত ও দৃস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। তারই স্বীকৃতি স্বরূপ তিনি দেশের সরকার কতৃক সর্বোচ্চ সম্মাননা পুরুস্কার পেলেন।
তার এই অভূতপূর্ব সাফল্যে খুশি হয়েছেন গোয়লন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিটি সদস্য। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুন্নাব শেখ বলেন রকিবুল ইসলাম ভাইয়ের বিজয় মানে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন. সংস্থার বিজয়। তার এই বিজয়ে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন. সংস্থার প্রতিটি সদস্য গৌরবান্বিত বোধ করছে। বিগত দিনের ন্যায় সমানের দিনগুলোতে তিনি আমাদের সাথে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করবেন এই আশাই রাখি। গোয়লন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সুযোগ্য সভাপতি মোঃ রতন শেখ বলেন। রকিবুল ভাই অনেক কস্ট করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের এখানে আসেন এই সংগঠন নিয়ে সার্বক্ষনিক চিন্তা ভাবনা করেন। তার এই জাতীয় সম্মাননা আমাদের জন্য এক চরম প্রাপ্তি। তার সাফলতা ও দীর্ঘ আয়ু কামনা করি। তিনি যেন আজীবন আমাদের সাথে থাকে এই আশা ব্যক্ত করি।মোঃ রকিবুল ইসলামের অর্ধাঙ্গিনী শিউলী আক্তার বলেন। তার এই সাফল্যের অভিব্যক্তি ভাষায় প্রকাশ করতে পারছি না। তিনি সার্বক্ষনিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবেন। আমি তার মতো স্বামী পেয়ে গৌরব বোধ করছি।পুরস্কার হাতে পেয়ে রকিবুল ইসলাম জানান, বহুদুর এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।





















